Posts

Showing posts with the label কবিতা

একটি বাড়ির বায়োপিক/ দিশারী মুখোপাধ্যায় / আংশিক

Image
১) উল্টোদিক উল্টোদিক থেকেই শুরু করুন।অর্থাৎ একশো-কে   বুঝতে শেখান কীভাবে সে হলো এতোটা।যেমন  সাদা পর্দাটা জানতে পারল কেমন করে সে  এই শুভ্রতা অর্জন করেছে।বুঝল এই অর্জন আসলে অনেকটাই উপহারের সমন্বয় কিংবা  সে নেহাতই গতপুরুষের একজন নমিনি। পর্দার মাঝখান থেকে আলো নিভতে শুরু করল  সম্পূর্ণ পর্দাটা ধীরে ধীরে কালো হলো। অকস্মাৎ একজন অদৃশ্য পেইন্টার পর্দার মাঝে  একবিন্দু সাদা রাখল।বাকি যাকিছু ঘটনা  সবই ওই সাদা বিন্দুটির খেল।কোনো ক্রিয়াপদেই ফাইনাল হুইশেল বাজে না। সমাপিকা ক্রিয়ার ব্যবহার একটি যান্ত্রিকতা মাত্র, সে নিজেও জানে। # ২) জানে  জানে তাকে একটা বাড়িতে পৌঁছাতে হবে।কারণ  সে বাড়িতে জন্ম নেবে আগামীদিনের এক যাত্রী। একটি সাদা বিন্দু থেকে ধীরে ধীরে বাড়তে বাড়তে  সে একটা অবয়ব নিল। অবয়বটি বাড়ির দরজার  কাছে এসে পৌঁছাবে।আঁকার উদ্যোগে ব্যস্ত রয়েছে  চিত্রশিল্পী।বাড়ির দরজা যখন তার হাতের স্পর্শ  চেয়ে অধীর,পিছনের এক বাড়ি থেকে কোনো সুখাদ্যের ঘ্রাণ তার কানে এলো।তীব্র সে ডাক।অবয়বটি  তৎক্ষণাৎ সংখ্যায় বেড়ে এক থেকে দুই হলো।একজন...

গণিতবিহীন কিছু খেলা ও অনুভব / দিশারী মুখোপাধ্যায় / আংশিক

Image
৫৬) আর তাকেও পাশ ফিরে শুতে হবে, তাতে যদি পিঁপডেগুলো চাপা পড়ে  মারা যায়, তবে নিরুপায়।খোঁজ করলেই যে অন্বিষ্টজনকে পাওয়া যাবে  এমন নয়,নেট পরিষেবার উপর নির্ভর করে।এই নির্ভরতার চেন অনেকদীর্ঘ।অনিশ্চিত  গান্ধর্বমতে নিশ্চয়তা নেই তাই  সোশাল ম্যারেজ।ধুকপুকুনি থাকে, বাড়ে সুতরাং রেজিস্ট্রি ম্যারেজ।কিন্তু সেখানেও অ্যান্টিরেজিস্ট্রি অ্যাপস চালু আছে  চিঠি না পৌঁছানোর জন্য পোস্টম্যানকে দোষ দিই।যার বাড়ি নেই, ঠিকানা  নেই, তাকে চিঠি লেখা কেন? চিঠি জানে পোস্টম্যান নির্দোষ।রাস্তাকেও  এই বুদ্ধিটা শেখানো হয়েছে।রহস্য না থাকলে কবিতা হয় না।সব গোলাকার  ৫৭) রাস্তাকেও এই বুদ্ধিটা শেখানো হয়েছে।রহস্য না থাকলে কবিতা হয় না। সব গোলাকার হলে গড়ানো ক্রিয়াপদটি সক্রিয় থাকত না ।সাঁতলানোর  সময় তেজপাতার ব্যবহারও বেশ উপাদেয় হয়।সন্দেহের কিছুটা দেহ দরকার  সমস্ত স্কুল কলেজ বন্ধ রয়েছে  খিদে মানেই সেটা পেটের  খড়্গহীন ,শিংহীন মাথা কাজের নয়  মহাভারত অশুদ্ধ হয় হবে  বন্ধচোখ অনুমতি ছাড়াও কিছু দেখে।যা দেখে সেটা গোপন থাকাই ভালো  লঙ্কার ঝাল সকলের সহ্য হয় না...